কালি নেট হান্টার নিয়ে প্রবলেম থাকলে কিভাবে সমাধান করবেন…।

নতুন বলতে আমি ধরে নিচ্ছি ইউজারের পূর্বে লিনাক্সের অন্য কোনো ডিস্ট্রো ব্যবহারের অভিজ্ঞতা নেই।

যদি থাকে তাহলে তেমন কোনো পরামর্শ দেয়া লাগবে বলে মনে হয়না। ইউজার নিজে থেকেই বুঝে যাবেন কিভাবে কি করতে হবে। আর যা বুঝবেন না সেসব ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে সমাধান করে ফেলতে পারবেন। কিন্তু আমি যেহেতু ধরে নিয়েছি ইউজারের লিনাক্সের অভিজ্ঞতা নেই সেহেতু ইউজারকে কিছু পরামর্শ দিচ্ছি।

  • আপনার ডে-টু-ডে ব্যবহারের কম্পিউটারে কালি লিনাক্স ইন্সটল করবেন না। আর যদি করতেই হয় তাহলে ভার্চুয়াল ম্যাশিনে ইন্সটল করুন। ভার্চুয়াল না চাইলে ডুয়ালবুট করে নিন তবে এর আগে আপনার বর্তমান সব ডেটা ব্যাকআপ নিয়ে নিন। বিগিনাররা প্রায়ই লিনাক্স ডিস্ট্রো ইন্সটল করতে গিয়ে পুরো স্টোরেজ ফরমেট করে ফেলে।
  • আপনার ইন্টারনেট সংযোগ লাগবেই। এছাড়া কালি লিনাক্সে কাজের কাজ কিছুই করতে পারবেন না।
  • কালি লিনাক্স ব্যবহারের পূর্বে আপনার অবশ্যই অন্য যেকোনো একটি ওএস সম্পর্কে বেসিক সব ধরনের ধারনা থাকা জরুরি।
  • কালি লিনাক্সে প্রায় সব কাজই কমান্ডের মাধ্যমে করতে হয়। সেক্ষেত্রে বিষয়গুলো বুঝার জন্য সময় দিতে হবে। অস্থির হয়ে গেলে চলবেনা। যেকোনো সময়ে ভুল কমান্ডের কারণে সিস্টেম ব্রিক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পুনরায় সিস্টেম রিস্টোর করতে হতে পারে।
  • যেকোনো সমস্যায় পড়লে ইন্টারনেট সার্চ করে সমাধান খুঁজে বের করার মত মানসিকতা এবং শক্তি থাকতে হবে।
  • কালি লিনাক্স ইন্সটল করে তারাই যারা সিস্টেম সিকিউরিটি এবং হ্যাকিং নিয়ে কাজ করতে চায়। সুতরাং ইন্সটল করার পূর্বেই বেসিক নেটওয়ার্কিং সম্পর্কে জেনে নিন যদি জানা না থাকে।
  • কালি লিনাক্সে আপনার নিজের কোনো অনলাইন একাউন্ট বা মেইল ইত্যাদি যুক্ত করবেন না। যেহেতু আপনি নতুন তাই শিখতে গিয়ে হয়তো কোনো ক্রাইম করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সহজেই ট্র্যাক করতে পারবেনা।
  • ভিপিএন ব্যবহার করুন এবং ম্যাক এড্রেস পরিবর্তন করে নিন কোনো ধরনের নেটওয়ার্কিং টুলস টেস্ট করার পূর্বে।
  • চেষ্টা করুন নিজের ডিভাইসের উপরেই এক্সপিরিমেন্ট করার।
  • টার্মিনাল এবং শেল স্ক্রিপ্টিং সম্পর্কে জেনে নিন। পাইথন শিখে নিন।
  • কালি লিনাক্সে প্রচুর বিল্ট-ইন টুলস আছে এবং একেকটা একেক কাজের জন্য। আপনার স্পেসিফিক কাজের জন্য কোন টুলস কিভাবে ব্যবহার করবেন সেসব জেনে নিন ইন্টারনেট থেকে।
  • কালি লিনাক্সের অফিশিয়াল ডকুমেন্টেশন পড়ুন। Official Documentation